নিখোঁজের তিনদিন পর সাদুল্যাপুরে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৬:৫১
নিখোঁজের তিন দিন পর গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরফপাহাড়ী গ্রাম থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জোবায়ের মিয়া (৬) ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
 
বুধবার স্থানীয়দের খবরে বাড়ির পাশে মজা পুকুর পাড়ে একটি গর্ত থেকে জোবায়েরের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের হাত ও মাথায় জখমের চিহ্ন রয়েছে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে জোবায়ের নিখোঁজ হয়। ওই দিন রাতেই শিশুটির বাবা সাদুল্লাপুর থানায় একটি জিডি করেন।
 
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা শিশুটিকে হত্যার পর লাশ গর্তে ভিতর ফেলে রেখেছে।
 
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ