মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিতে শিশু অধিকার কমিশন গঠন করা হবে। এ বিষয়ে নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার রাজধানীর জাতীয় শিশু একাডেমিতে আয়োজিত ‘মিসিং চাইল্ড এলার্টের (এমসিএ) জাতীয় স্টিয়ারিং কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিশু অধিকার কমিশন গঠন করা হলে শিশুর নানা সমস্যা ও সংকট দূর হবে। তিনি বলেন, “শিশুর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গীর এখনও পরিবর্তন হয়নি। কোন কন্যাশিশু পাচার হয়ে তার পরিবারে ফিরে আসলে আক্রান্ত শিশুর পরিবার সমাজের কারণে তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ফলে জাতির আগামির ভবিষ্যত সেই শিশু মানসিক নির্যাতন থেকে বেরিয়ে আসতে পারে না।”
খবর বাসসের।
ইত্তেফাক/এএম।
