বাগেরহাটে গাছ চাপায় নারীর মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৭:২৪
বাগেরহাটে ঝড়ো হাওয়ায় গাছ চাপা পড়ে গীতা রাণী দাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
 
বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গীতা রাণী চুলকাঠি গ্রামের প্রয়াত গোবিন্দ দাসের স্ত্রী। এদিকে ঝড়ো হাওয়া ও অবিরাম বৃষ্টির কারণে মংলা বন্দরে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে।
 
ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টির কারণে মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বাগেরহাটে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন রয়েছে। ঝড়ো হাওয়ায় বাগেরহাট শহরসহ বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।
 
চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক লুৎফর রহমান বলেন, সকাল ছয়টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ায় একটি মেগনিস গাছ নিমাই দাসের বসত ঘরে উপড়ে পড়ে। এতে নিমাই দাসের মা গীতা রাণী দাস চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।