মহেশখালীতে প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে কাউছার হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ইউনুছখালী মাইজপাড়া গ্রামের আবু ছিদ্দিকের পুত্র।
মহেশখালী থানার ওসি (দায়িত্ব প্রাপ্ত) জহিরুল ইসলাম বলেন, কাউছার সকালে গরুর জন্য ঘাস কাটতে স্থানীয় পাহাড়ে গেলে প্রবল বৃষ্টির সময় পাহাড় ধসে মাটি ছাপায় তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউ
