শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ২৪ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার সকাল থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জসীম উদ্দীন শিকদার জানান, নদীতে তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে বুধবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
ইত্তেফাক/কেকে
