কাউখালীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পাটি কারিগরের মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৩:৩৬
পিরোজপুরের কাউখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পাটি কারিগরের মৃত্যু হয়েছে। মৃত আশিষ পাটিকর বরিশালের বাকেরগঞ্জের চন্দন পাটিকরের ছেলে।
 
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়,  আশিষ পাটিকর কয়েকদিন আগে ওই গ্রামের শ্বশুর রঞ্জন পাটিকরের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়িতে পানির লাইনের মটরে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।