রাজধানীতে জামায়াত-শিবিরের ৫ কর্মী গ্রেফতার

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৩:৫৮
রাজধানীর খিলগাঁও ও আগারগাঁওয়ে অভিযান চালিয়ে একজন জামায়াত ও চারজন শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। 
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) এ এস এম হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
 
খিলগাঁও থানার এসআই শুভঙ্করের নেতৃত্বে খিলগাঁওয়ের উত্তর জোহান এলাকায় অভিযান চালিয়ে জামাত কর্মী হাবিবুর রহমানকে (৪১) গ্রেপ্তার করা হয়।
 
এ ছাড়া আগারগাঁও থানাধীন গ্রিন রোড এলাকায় অভিযান চালিয়ে রবিউল হক (২৬), হোসেন রানা (২৬), নূর উদ্দিন (১৮) এবং আমির (১৮) নামের ৪ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।
 
এ সময় তাদের কাছ থেকে ১২শ লিফলেট, ৬টি জিহাদী বই, ৩টি ডায়েরি ও একটি কম্পিউটার জব্দ করা হয়। তাদের নামে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।