ঝড়ো হাওয়ায় সময় গাছচাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৪:৪৭
মাগুরার শালিখা উপজেলায় ঝড়ো হাওয়ার সময় গাছে চাপা পড়ে স্বপন বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
 
বুধবার উপজেলার বাহির মল্লিকা গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতের স্বজনেরা জানায়, ঝড়ো হাওয়ায় বড় একটি গাছ উপড়ে গিয়ে স্বপন বিশ্বাসের ঘরের উপর পড়লে তিনি এর নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।