চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ছাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে ট্র্রাকের সংঘর্ষে তানজিনা নেহেরিন (২২) নামে এক ছাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. রফিক জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছাত্রীদের নিয়ে বাসটি নগরীর দিকে যাচ্ছিল। বাসটি কুমিরা ফকিরহাট এলাকা পৌঁছালে বিপরীত দিকে থেকে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। হাসপাতালে নেয়ার পর এক ছাত্রী মারা গেছে।
