কাউখালীতে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ২০:৫২
জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ ও নির্মূলের অঙ্গীকার করে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মানববন্ধন করেছে।
 
বৃহস্পতিবার  কাউখালী উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক প্রাথমিক শিক্ষক অংশ নেন। মানববন্ধনে সংহতি জানান কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার এস. কে জাবিদ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু।
 
শেষে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক সুব্রত রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ ফকির, শিক্ষক নেতা উমেশ চন্দ্র ঘরামী, সেলিম মুজাহিদ, লিটন কৃষ্ণ কর, আল-মামুন, হুমাউন কবির, কৃষ্ণ গোপাল কুণ্ড, মো. জসিম উদ্দিন, পদ্মা রানী দত্ত, আভা রানী সিকদার, মোখলেছুর রহমান, স্বপন বিশ্বাস প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি