উপজেলায় ঝড়ে বিধ্বস্ত উত্তর মরুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় আজও মেরামত হয়নি। ১৯৯২ সালে উত্তর মরুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলজিইডি তত্ত্বাবধানে ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে আধা পাকা চৌচালা টিনসেট স্কুলঘর নির্মিত হয়। নির্মাণের পর থেকে গৃহটি মেরামত না করায় গত ২৮ মে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়। ভবনটি বিধ্বস্তের দুই মাস অতিবাহিত হলেও আজও তা মেরামত না করায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে পাঠদান করছে।
প্রধান শিক্ষক মাহবুবা খাতুন জানান, ৩’শ ৫০ শিক্ষার্থী ৩ কক্ষ বিশিষ্ট একটি ভবনে গাদাগাদি করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার জানান, বরাদ্দ না থাকায় বিদ্যালয়টি মেরামত করা সম্ভব হচ্ছে না।
ইত্তেফাক/এ এন
