রাজধানীতে বিস্ফোরকসহ ৫ জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৯:০৪
 
রাজধানীর দারুস সালাম থানাধীন টেকনিকেল মোড় এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। 
 
বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
 
ডিএমপি মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
 
 
 
ইত্তেফাক/কেকে