ট্রেনের পরিচালকের সঙ্গে হাতাহাতির ঘটনায় দুই পুলিশ বরখাস্ত

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১২:১৫
রাজশাহীগামী পদ্মা আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনের পরিচালকের সঙ্গে হাতাহাতির ঘটনায় দুই রেলওয়ে পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন- কনস্টেবল হামিদ ও হাবিলদার গাজী।
 
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই দুই পুলিশ সদস্য টাকা নিয়ে ঢাকা থেকে বিনা টিকেটের দুই যাত্রীকে ট্রেনে ওঠান। ঈশ্বরদী বাইপাস এলাকায় ওই যাত্রীদের রেলওয়ে পরিচালক টিকেট দেখাতে বললে তারা দেখাতে না পারলে জরিমানা করা হয়। পরে ওই দুই পুলিশ সদস্য জরিমানার অর্থ আদায় করতে গেলে দুই যাত্রী তাদের টাকা দিয়ে ট্রেনে উঠেছেন বলে জানান এবং জরিমানা দিতে অস্বীকার করেন। এ নিয়ে দুই যাত্রী হৈচৈ করেন। এ সময় ওই পুলিশ সদস্যদের সঙ্গে ট্রেনের পরিচালকেরও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এ ঘটনায় ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
 
ঘটনার পর রাজশাহী থেকে তিতুমীর, সাগরদাড়ি ও মধুমতি ট্রেন এক ঘণ্টা বিলম্বে যাত্রা করে।  
 
 
 
ইত্তেফাক/এএসএমইউ/এমআই