বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৩:৫২
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গুবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ ও দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের  নেতার্কমীরা। পরে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো শাকিল আহম্মেদের নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়। 
  
শুক্রবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রায় ১ ঘণ্টা দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করে। উপজেলার ছাত্রলীগের সভাপতি এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধেনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক আলহাজ্ব পনিরুজ্জামান তরুণ, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- কলাকোপা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট ইমরান, উপজেলা যুবলীগের সভাপতি মো. সারোয়ার হোসেন খান, সাধারণ সম্পদাক নূর আলম, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন রুমি, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুন নবী (ইমু), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামন রনি, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শুভন শিকদার, সাধারণ সম্পাদক  মো. নাহিদুল আলম নাদিম প্রমুখ।