শোক দিবসে বিএসএমএমইউ’তে বিনামূল্যে চিকিৎসাসেবা

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৪:৫৮
জাতির পিতার ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগে আগামী ১৫ আগস্ট সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন।
 
রোগীদেরকে এই চিকিৎসাসেবা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
 
বিএসএমএমইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা বলা হয়।
বাসস।
 
 
ইত্তেফাক/এমআই