টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মহিলা নিহত

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:২৩

টাঙ্গাইল সদর উপজেলার হাতিলায় গতকাল শুক্রবার সকালের দিকে ট্রেনে কাটা পড়ে জেসমিন নাহার আছমা (২৭) নামে এক মহিলা নিহত হয়েছেন। জেসমিন নাহার টাঙ্গাইল সদর উপজেলার হটিবাড়ি এলাকার আনসার আলীর মেয়ে। টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন পুলিশ ও স্থানীয়রা জানান, জেসমিন নাহার মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। তখন ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন  চলে আসলে তিনি বুঝতে পারেননি। পরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন পুলিশের হেফাজতে নেওয়া হয়। ঘারিন্দা রেলস্টেশন মাস্টার জালাল উদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।