বাঘাইছড়িতে নিহত চার আনসার পরিবারকে ১ লাখ টাকা করে প্রদান

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:২৪

বাঘাইছড়ি উপজেলায় সহিংসতার ঘটনায় নিহত আনসারের ৪ সদস্যের পরিবারের মাঝে নগদ এক লাখ টাকা করে প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাঙ্গামাটি জেলা কার্যালয়ে নিহত মিহির কান্তি দত্ত, বিলকিস আক্তার, জাহানারা বেগম ও আল আমিনের পরিবারের সদস্যদের হাতে ১ লাখ টাকা করে তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ সামছুল আলম।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ সামছুল আলম জানান, প্রতি পরিবারকে বাহিনীর পক্ষ থেকে প্রাপ্ত ৫ লাখ টাকার মধ্যে নগদ ১ লাখ টাকা করে প্রদান করা হলো। এছাড়া নিহতের পরিবারের পাশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ডার মোঃ আব্দুল আউয়ালসহ রাঙ্গামাটি আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।