বিশ্ব হাতি দিবস উপলক্ষে শুক্রবার সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনায় সকল শ্রেণির মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও পথসভা করা হয়েছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে স্বেচ্ছায় নিয়োজিত সংগঠন ‘স্বাধীন জীবনের’ আয়োজনে ভারত থেকে পথ ভুলে বাংলাদেশে আসা অসহায় বন্য হাতিটিকে সুস্থ করে তার স্বাধীন ঠিকানায় ফিরিয়ে দেয়ার দাবিতে এ মানববন্ধন করা হয়।
স্বাধীন জীবনের সভাপতি সাবেক অধ্যক্ষ মুহা. শামসুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলার চেয়ারম্যাম মো. আয়নুল হক, সংগঠনের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাছিম, প্রভাষক বিলাশ গুন চৌধুরী, শিক্ষক মো. সোলায়মান আলী, সমাজ কর্মী মো. সোহরাব আলী, সংগঠনের কোষাধ্যক্ষ মো. টিটু সরকার সদস্য মো. আরিফ, চিনময় সরকার, মো. জনি শেখ প্রমূখ।
