কুমিল্লায় আওয়ামী লীগের ২ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ০৮:৩৯
 
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ধনাইতরীতে (জামতলা) দুই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- ধনাইতরী গ্রামের আমির হোসেনের ছেলে গিয়াস উদ্দিন (৩৫) ও একই গ্রামের আলেক হোসেনের ছেলে জামাল হোসেন (৫২)। 
 
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টায় একদল সন্ত্রাসী সদর দক্ষিণ মডেল থানার ধনাইতরী (জামতলা) নামকস্থানে অতর্কিতভাবে কুপিয়ে দুই আওয়ামী লীগ কর্মীকে হত্যা করেছে। 
 
নিহতদের আত্মীয়-স্বজনেরা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। 
 
খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম পিপিএম ও এসআই খাদেমুল বাহার ঘটনাস্থলে গিয়েছেন। 
 
 
 
ইত্তেফাক/কেকে