রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাই ছয়টি গাড়ি ও একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গাড়ি চোর চক্রের সদস্যরা ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন।
ইত্তেফাক/কেকে
