রাজধানীর বিমানবন্দর থানাধীন কাউলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বিষয়টি জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
