শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জেএমবি নেতা বাংলাভাই ও শায়েখ আব্দুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী সাজেদুল ইসলাম ওরফে সাদ্দামকে (২৭) আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার ধানশাইল গ্রামের জামাল উদ্দিন মিস্ত্রির ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চি করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন শিকদার বলেন, ‘প্রাথমিকভাবে তার নাম সাজেদুল ইসলাম ওরফে সাদ্দাম বলে জানা গেছে। তবে তার অন্য কোনো নাম আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’ তিনি বলেন, ‘সাদ্দামের এক বোনজামাই জেমএমবি সদস্য বর্তমানে ময়মসসিংহ কারাগারে রয়েছে।’
গ্রেফতার সাদ্দাম হলি আর্টিজান কিংবা শোলাকিয়া হামলার ঘটনায় জড়িত কীনা এমন প্রশ্নের উত্তরে এএসপি সালাউদ্দিন শিকদার জানান, প্রাথমিকভাবে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
ইত্তেফাক/এএসএমইউ
