গাজীপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৭:২০
গাজীপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শনিবার সারা দেশে একযোগে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন। এ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ডিগ্রি কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট শরবেশ আলী মিয়া, ছহিম উদ্দিন, সিরাজুর ইসলাম, অ্যাডভোকেট আবুল বাশার প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি