পুয়ের্তো রিকোয় জনস্বাস্থ্যের ওপর জরুরি অবস্থা জারি

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৯:৩৩
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ জিকা প্রাদুর্ভাবের কারণে পুয়ের্তো রিকোতে জনস্বাস্থ্যের ওপর জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটিতে ১০ হাজারের বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
 
দ্বীপটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত সাত মাসে ভাইরাসে আক্রান্ত ১০ হাজার ৬৯০ জনের মধ্যে মোট এক হাজার ৩৫ জন গর্ভবতী নারী। শুধু গত সপ্তাহেই এক হাজার ৯শ’ জনের বেশি লোক আক্রান্ত হয়েছে।
 
মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা সচিব সিলভিয়া বুরওয়েল বলেন, ‘কমনওয়েলথ রাষ্ট্র পুয়ের্তো রিকোয় জিকা ভাইরাসে আক্রান্ত অন্তঃসত্ত্বা নারী ও নবজাতক শিশু সংশ্লিষ্ট জনস্বাস্থ্যের ওপর জরুরি অবস্থা জারি করা হয়েছে।’
 
জিকা একটি মশাবাহিত ভাইরাস। অন্তঃসত্ত্বা নারীরা এর দ্বারা আক্রান্ত হলে নবজাতক শিশুরা ত্রুটিপূর্ণ মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে।- এএফপি
 
ইত্তেফাক/এমএএস