অ্যান্ডি এফ২এফ ৫.৫ইউ নামের নতুন এক ফোন উন্মোচন করেছে আইবেল। এতে সনি এক্সমোর আর সেন্সরের ক্যামেরা জুড়ে দেয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে অসাধারণ ছবি তোলা যাবে বলে দাবি নির্মাতাদের।
বর্তমানে ফোনটি ভারতের স্মার্টফোনপ্রেমীদের জন্য অ্যামাজন ইন্ডিয়ায় পাওয়া যাচ্ছে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার টাকা।
ডুয়াল সিমের অ্যান্ডি এফ২এফ ৫.৫ইউ হ্যান্ডসেটের ডিসপ্লে ৫.৫ ইঞ্চির। পিক্সেল রেট ৭২০x১২৮০। এইচডি আইপিএস ডিসপ্লে। ১ গিগাহার্টজ কর্টেক্স-এ-৫৩ কোয়াড কোর প্রসেসরের সঙ্গে ক্লাবড ১ জিবি র্যাম।
দামের নিরিখে এই হ্যান্ডসেটের ক্যামেরা বেশ শক্তিশালী। রয়েছে সনি এক্সমোর আর সেন্সরসহ ৮ মেগাপিক্সেল অটো-ফোকাস রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি-র। রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। ভিডিও রেকর্ডিং হবে সম্পূর্ণ এইচডি মোডে। ছবি তোলা যাবে একাধিক মোডে। লাইভ ফটো মোড, মাল্টি অ্যাঙ্গেল ভিউ মোড ও এইচডিআর মোড অপশন রয়েছে।
স্মার্টফোনটির ইনবিল্ট মেমোরি ৮ জিবি, যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
অ্যান্ডি এফ২এফ ৫.৫ইউ একটি ফোর-জি হ্যান্ডসেট। এই দামের মধ্যে ব্যাটারি বেশ ভাল, ২৭০০ এমএএইচ। ফোর-জি নেটওয়ার্কে একটানা সাড়ে সাত ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে। এখন শুধু সোনালি রংয়ের মডেলটি মিলছে।
ইত্তেফাক/এএম
