শাহজালালে ৪৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১২:৪৮
 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার দিবাগত রাত দুইটার দিকে এসব সিগারেট জব্দ করা হয়। 
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ভারতীয় নাগরিক রাজা মোহাম্মদ কুয়ালালামপুর থেকে এমএইচ ০১৯৬ ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন।
 
গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটায় কাস্টমস হলের বেল্ট এরিয়া থেকে রাজার বহন করা তিনটি ব্যাগ শনাক্ত ও জব্দ করা হয়। ব্যাগ থেকে আমদানি নিষিদ্ধ কোরিয়ার তৈরি ইজি ব্র্যান্ডের ২০ লাখ টাকা মূল্যের ৪৫০ কার্টন সিগারেট পাওয়া গেছে।
 
 
ইত্তেফাক/কেকে