সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিমকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) যুগ্ম কমিশনার আবদুল বাতেন।
রবিবার মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
আবদুল বাতেন বলেন, গুলশানের হামলার ঘটনায় হাসনাতের করিমের জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গিয়েছে। তাই ঐ ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে শনিবার গুলশান হামলার মামলায় হাসনাত করিমকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।
ইত্তেফাক/এএসএস
