নেত্রকোনার মদন পৌরসভার মদনবাজারে সাত দোকান ভস্মীভূত হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার দিবাগত গভীর রাতে বিদ্যুতের পিলার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জানা যায়, মদনবাজারের স্বপন পালের ভ্যারাইটিস স্টোরের গুদামের সামনে বিদ্যুতের মেইন পিলারের তার থেকে আগুনের সূত্রপাত হয়। এ আগুন কেরোসিন ও মবিলের ড্রামে লেগে মুহূর্তেই সাতটি দোকান পুড়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে স্বপন পালের প্রায় ৭ লাখ, সুমন ষ্টোরের এক লাখেরও বেশি, সততা স্টিল ফার্নিচারের ২ লাখ, সন্ধ্যা জুয়েলার্সের প্রায় ২০ হাজার, সততা টেলিকম ২ লাখ, রাধা চরন ভূট্টু এক লাখ, ধ্রুব কোকারিজের ৩ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়।
ইত্তেফাক/কেকে
