কলেজ জাতীয়করণের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ২১:২৩
 
হবিগঞ্জের মাধবপুর উপজেরা সদরে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ।
 
অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পরে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম দুপুর একটায় কলেজে উপস্থিত হয়ে কলেজ জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে।
 
কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন জানান, সরকারিবিধি অমান্য করে মাধবপুর উপজেলা সদর ও পৌরসভার প্রাণকেন্দ্রে এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রী কলেজকে ষড়যন্ত্রমূলকভাবে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছে।
 
ইত্তেফাক/এএসএস