সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের তিনজন কর্মীসহ ২৯ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে- সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে চারজন, তালা থানা দুইজন, কালিগঞ্জ থানা চারজন, শ্যামনগর থানা তিনজন, আশাশুনি থানা তিনজন, দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
