দেশের সকল রেলপথ ডুয়েল গেজে পরিণত করা হবে ----------------------রেলমন্ত্রী

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:৩৯

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেল ব্যবস্থা বর্তমানে আছে কোনোটা ব্রডগেজ, কোনোটা মিটার গেজ। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সকল রেলপথকে ডুয়েল গেজে পরিণত করা হবে। যাতে দুই ধরনের ট্রেনই চলাচল করতে পারে। রেল লাইনগুলোকে সোজাসুজি করা হবে। এ ধরনের অনেকগুলো প্রকল্প গ্রহণ করা হয়েছে।

শুক্রবার বিকালে কুড়িগ্রামের নতুন রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী প্রমুখ।