যশোরের চৌগাছায় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিয়েছেন।
রবিবার উপজেলা পরিষদ মিলানায়তনে চৌগাছা নির্বাচন অফিসার আবু সালের সঞ্চালনায় যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে ১ নম্বর ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, ২ নম্বর পাশাপোল ইউনিয়নের আবুল কাশেম, ৩ নম্বর সিংহঝুলি ইউনিয়নের বাদল, ৪ নম্বর ধুলিয়ানী ইউনিয়নের আতিয়ার রহমান, ৫ নম্বর চৌগাছা (সদর) ইউনিয়নের রফিকুল ইসলাম, ৬ নম্বর জগদীশপুর ইউনিয়নের তবিবুর রহমান খান, ৭ নম্বর পাতিবিলা ইউনিয়নের আতাউর রহমান লাল, ৮ নম্বর হাকিমপুর ইউনিয়নের মাসুদুল হাসান, ৯ নম্বর স্বরুপদহ ইউনিয়নের শেখ আনোয়ার হোসেন, ১০ নম্বর নারায়ণপুর ইউনিয়নের জয়নাল আবেদিন মুকুল ও ১১ নম্বর সুখপুখুরিয়া ইউনিয়নের তোতা মিয়া শপথ নেন।
এ ছাড়া ১১ ইউনিয়নের ৯৯ জন সাধারণ সদস্য এবং ৩৩ জন সংরক্ষিত নারী সদস্যরা শপথ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নার্গিচ পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান, উপজেলা নির্বাচন অফিসার আবু সালেক, মাধ্যমিক শিক্ষা অফিসার ওহেদুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার সেলিম সুলতান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
