রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশবিদ্যা এলামনাই সম্মিলন

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশবিদ্যা এলামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মিলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন চত্বরে সম্মিলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা। ভূগোল এবং পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি ও এলামনাই এডহক কমিটির আহ্বায়ক প্রফেসর মো. রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এলামনাই এডহক কমিটির সদস্য সচিব প্রফেসর মো. মাসুদ পারভেজ রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশির কুমার সাহা।