সেনানিবাসে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ২০:৪১
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে রবিবার ঢাকা সেনানিবাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
 
এ বছর ঢাকা ও মিরপুর সেনানিবাসে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার ছয় হাজার ১৭০টি বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রবিবার নির্ঝর আবাসিক এলাকার সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় ৮৯০টি গাছ লাগানো হয়েছে।
 
দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উত্সাহিত করাই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্দেশ্য।