শুক্রবার সকালে সাতক্ষীরার তালায় পোল্ট্রি খামারের শিয়াল ধরা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আরাফাত হোসেন(৮)। সে উপজেলার নেহালপুরে গ্রামের খায়রুল শেখের ছেলে ও নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মেহেদী হাসান বাড়ির পাশে একটি পোল্ট্রি খামার করেছেন। তিনি খামারের চারদিকে শিয়াল মারার বিদ্যুতায়িত ফাঁদ পেতে রেখেছেন। ঘটনার দিন বল নিয়ে খেলা করছিল আরাফাত। এ সময় তার বলটি ছিটকে পোল্ট্রি খামারের দিকে যায়। বলটি আনতে গিয়ে ওই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
