পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর এলাকায় বালু বোঝাই মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরকিশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, সকালে বালু ভর্তি একটি মিনি ট্রাক কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর ব্রিজের পশ্চিম পাশে আহাম্মদপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরো দুইজন মারা যান।
নিহতরা হলেন- সুজানগর উপজেলার দুলাই গ্রামের সাধন দাস (২৭), একই উপজেলার কাঁদোয়া গ্রামের অটোরিকশাচালক আবুল কালাম (৩৫), মানিকহাট গ্রামের আব্দুল মালেক (৪৫) ও তার স্ত্রী পান্না খাতুন (৩০), বগুড়া শিবগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের হাসিনা খাতুন ( ৩৫ ) ও সুখন (৬০)।
ই্ত্তেফাক/এমআই/ইউবি
