বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১১:২৪
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
 
পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় সিরাজগঞ্জ থেকে নাটোরগামী একটি ট্রাক মানিকপুর কলাবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাককে পেছনে থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এবং দুইজন আহত হয়েছেন।
 
বনপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/এএসএমইউ