কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মসজিদের ইমামের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মিজানুর রহমান খোকন (২৮) মিজানুর রহমান কোণাপাড়া জামে মসজিদের ইমাম ও স্থানীয় একটি মক্তবের আরবির শিক্ষক ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই গ্রামের বাসিন্দা।
সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভোররাতে এলাকার লোকজন এক ব্যক্তিকে মোটরসাইকেলে করে একটি বস্তা নিয়ে যেতে দেখে চোর সন্দেহে ধাওয়া দিলে সে বস্তাসহ মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী থানায় খবর দিয়ে পুলিশ বস্তাবন্দী লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
কুলিয়ারচর থানার এসআই রাখাল দেবনাথ জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
