পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু ঘটেছে। মৃত ইউসুফ খান (৮) আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শেণীর ছাত্র ছিল। সে মঠবাড়িয়া পৌর শহরের ছয় নম্বর ওয়ার্ডের সবুজনগর মহল্লার নির্মাণ শ্রমিক মো. ফিরোজ খানের বড় ছেলে।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সবুজ উঠানের পাশ দিয়ে টানা একটি বিদ্যুত লাইনের তারে ভেজা কাপড় শুকাতে দিচ্ছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
