নরসিংদীর শিবপুর উপজেলার প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির ভেতর দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা ৩০মিনিটে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। এর পর ১১টায় উপজেলার সকল বিভাগ ও উপজেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে শোক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসারের সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো সিরাজুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আরিফ-উল- ইসলাম মৃধা। এ ছাড়া র্যালিতে মুক্তিযোদ্ধা, উপজেলার সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।IMG0
