বিইউপিতে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৪:৪৮
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর গবেষণা করার জন্য বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। সোমবার জাতীয় শোক দিবস আয়োজিত আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ এই ঘোষাণা দেন। 
 
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফওসহ রেজিস্ট্রার, ট্রেজারার, সকল ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, বিভাগীয় প্রধানগণ এবং সকল স্তরের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ। 
 
IMG0
 
আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি মিলাদ মাহ্ফিল, বিশেষ মোনাজাত, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, দেয়াল পত্রিকা প্রকাশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি।
 
ইত্তেফাক/এএসএস