অবশেষে নিহত হওয়ার এক সপ্তাহ পর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চেই ড. আব্দুস সামাদের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সেদেশে শুক্রবার জুম্মার নামাজের পর হ্যাগলি পার্কে তিনিসহ নিহত ৪০ জন মুসল্লির গণজানাজা অনুষ্ঠিত হয়। ঢাকায় বসবাসরত ড. আব্দুস সামাদের বড় ছেলে তোহান মোহাম্মদ মুঠোফোনে এ তথ্য জানান। ড. আব্দুস সামাদের বাড়ি নাগেশ্বরীর মধুরহাইল্যা গ্রামে।
তিনি জানান, জানাজা শেষে বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুসলিমদের জন্য নির্ধারিত কবরস্থানে তিনিসহ নিহতদের লাশ দাফন করা হয়েছে। নিউজিল্যান্ডে বসবাসরত তার মা কেশোয়ারা সুলতানা ও ছোট দুই ভাইয়ের সঙ্গে কথা বলে এ বিষয়ে তিনি নিশ্চিত হয়েছেন বলে জানান। উল্লেখ্য, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের হ্যাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে ‘মসজিদে নূর’ ও ‘লিংউড’ মসজিদে সন্ত্রাসী হামলায় তিনিসহ অন্যরা নিহত হন।
