কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৫:৫২
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিদেশি পিস্তল-গুলি-ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো. মনির হোসেন (৩২) রাজানগর এলাকার মকরম আলীর ছেলে।
 
র‌্যাব জানায়, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার রাজানগর থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি গুলি ও দুটি ম্যাগাজিনসহ তাকে গ্রেফতার করে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এ সময় তার কাছে থাকা ছয়টি চকলেট বোমাও জব্দ করা হয়।
 
সদর দক্ষিণ থানা পুলিশ জানায়, এ ব্যাপারে মামলা হয়েছে।