নিখোঁজ স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৭:৪৫
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের এক সপ্তাহ পর পুকুর থেকে রাশেদ হোসেন (৯) নামে এক  স্কুলছাত্রের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার দুপুরে ঘোমাতলি মাদ্রাসার পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাশেদ হোসেন  উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রামের নূর হোসেনের ছেলে। সে ঘোমাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
 
চাটখিল থানার ওসি মো. নাছিম উদ্দিন  বলেন , গত ৯ আগস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় রাশেদ। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে শুক্রবার তার বড় ভাই শাওন হোসেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার দুপুরে পুকুরের পানিতে গলিত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
 
 
ইত্তেফাক/ইউবি