ভারতের শ্রীনগরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা মাটিতে লুটিয়ে পড়ার ঘটনা ঘটেছে। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি শ্রীনগরের একটি স্টেডিয়ামে পতাকা উত্তোলনের জন্য রশি ধরে টান দিলে পতাকাটি না খুলে মাটিতে পড়ে যায়। ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জাতীয় পতাকা মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তারা তা ঠিক করার জন্য ছুটে যান। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ভারতের এনডিটিভি জানিয়েছে, পুরো ঘটনা মুখ্যমন্ত্রীকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে। অনুষ্ঠানটির আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।
অনুষ্ঠানে কাশ্মিরে চলমান সহিংসতা নিয়ে কথা বলেন মেহবুবা মুফতি। ভারত শাসিত এলাকাটিতে বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে ব্যাপক সহিংস আন্দোলন শুরু হয়।
ইত্তেফাক/এমএএস
