কুমিল্লায় মা-ছেলে হত্যার ঘটনায় মামলা

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ২১:৪২
কুমিল্লা মহানগরীর হাউজিং এস্টেট এলাকায় নাসিমা আক্তার নামে এক নারী ও ছেলে নাফিজ হত্যার ঘটনায় মামলা হয়েছে।
 
নাসিমার স্বামী নাজমুল হাসানকে প্রধান আসামি ও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে সোমবার মামলা দায়ের করেছেন নাসিমার বাবা খলিলুর রহমান।
 
এর আগে রবিবার রাতে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেটের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে নাসিমা আক্তার ও তার এক বছরের ছেলে নাফিজের মরদেহ উদ্ধার করে পুলিশ। নাসিমা জেলার বরুড়া উপজেলার কাদবা দেওড়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে এবং তার স্বামী নাজমুল হাসান জেলার চান্দিনা উপজেলার বরকইট গ্রামের মাওলানা মতিনের ছেলে।