গেন্ডারিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১১:২১
রাজধানীর গেন্ডারিয়ায় ট্রেনের ধাক্কায় হোসেন মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে গেন্ডারিয়ায় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত হোসেন মোল্লার বাড়ি গেন্ডারিয়ার সতিশ সরকার রোডে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ছেলে রিপন মোল্লা জানান, তার বাবা প্রাতঃ ভ্রমণে বের হন। পরে খবর পান ট্রেনের ধ্ক্কায় তার বাবা মারা গেছেন।
 
ঢাকা জিআরপি থানার ওসি আবদুল মজিদ বলেন, সকালে ট্রেনের ধাক্কায় নিহতের খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/এমআই