যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৪:৫৩
যশোর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। নিহত কায়েম আলী (৪২) উপজেলার চুড়ামনকাঠি উত্তরপাড়ার আব্দুর রহমানের ছেলে।
 
মঙ্গলবার সকালে উপজেলার যশোর-ঝিনাইদহ সড়কের চূড়ামনকাঠি ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের হেলপার ও চালক পালিয়ে গেছে।
 
পুলিশ জানায়, সকালে কায়েম আলী তার মেয়ে কারিসমাকে স্কুলে পৌঁছে দিয়ে মোটরসাইলেকে করে বাড়ি ফিরছিলেন। চূড়ামনকাঠি ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে চট্টগ্রাম থেকে কলকাতাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ