জামালপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৪:৫৫
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
 
সোমবার রাতে উপজেলার কোয়ালিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামিম ফকির (২৮) উপজেলার কোয়ালিকান্দি এলাকার লাল মিয়ার ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত শামিম ফকিরকে (২৮) আটক করতে রাত পৌনে নয়টার দিকে উপজেলার কোয়ালিকান্দি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে শামিম পুলিশের উপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে শামিম গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তর‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মন্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শামিম ১৪ মামলার আসামি। এ ঘটনায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ