ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
প্রথম ঘটনা
মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা সদর উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি টেম্পুর মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে টেম্পু চালক সোহেল মিয়া (৩০) নিহত হন। অপর এক নারী যাত্রী আহত হন। তাকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দ্বিতীয় ঘটনা
সকাল সাতটার দিকে জেলার তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুর নামক স্থানে সড়ক পার হওয়ার সময় পথচারী ছয় বছরের শিশু মাহিনকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের শহিদুলের ছেলে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।তবে চালক পালিয়ে গেছে।
ইত্তেফাক/এএসএমইউ
